মন্ত্রীর দাবি বিরোধীদের মধ্যে মুক্তিযোদ্ধা নেই, জবাব দিলেন স্পিকার
জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন যে, বিরোধী দল জামায়াতে ইসলামীর কোনো মুক্তিযোদ্ধা নেই। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার ও মুক্তিযুদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাল্টা বক্তব্য দিয়ে জানান, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, তিনি নিজে দেখেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় এই ঘটনা ঘটে। বক্তৃতার এক পর্যায়ে প্রতিমন্ত্রী স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে দেখলে অনেকের ভালো লাগবে কারণ আপনি ১৯৭১ সালের প্রতীক। এরপরই তিনি অভিযোগ করেন যে, বিরোধী দলের বেঞ্চে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। এমন মন্তব্যের পর বিরোধী দলীয় সংসদ সদস্যরা হইচৈ শুরু করলে স্পিকার হস্তক্ষেপ করেন এবং গাজী নজরুল ইসলামের নাম সামনে আনেন।
প্রসঙ্গত, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় নবম সেক্টরে যুদ্ধ করে বীরবিক্রম খেতাব পান। অপরদিকে, গাজী নজরুল ইসলাম আগেও সংসদে দাবি করেছেন যে, তিনি মেজর জলিলের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ আমলে তার নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়।
সম্পর্কিত খবর
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার

আরও পড়ুন

মন্ত্রীর দাবি বিরোধীদের মধ্যে মুক্তিযোদ্ধা নেই, জবাব দিলেন স্পিকার
জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন যে, বিরোধী দল জামায়াতে ইসলামীর কোনো মুক্তিযোদ্ধা নেই। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার ও মুক্তিযুদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম পাল্টা বক্তব্য দিয়ে জানান, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, তিনি নিজে দেখেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম একজন মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার (৭ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার সময় এই ঘটনা ঘটে। বক্তৃতার এক পর্যায়ে প্রতিমন্ত্রী স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে দেখলে অনেকের ভালো লাগবে কারণ আপনি ১৯৭১ সালের প্রতীক। এরপরই তিনি অভিযোগ করেন যে, বিরোধী দলের বেঞ্চে মুক্তিযোদ্ধা খুঁজে পাওয়ার কোনো সুযোগ নেই। এমন মন্তব্যের পর বিরোধী দলীয় সংসদ সদস্যরা হইচৈ শুরু করলে স্পিকার হস্তক্ষেপ করেন এবং গাজী নজরুল ইসলামের নাম সামনে আনেন।
প্রসঙ্গত, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময় নবম সেক্টরে যুদ্ধ করে বীরবিক্রম খেতাব পান। অপরদিকে, গাজী নজরুল ইসলাম আগেও সংসদে দাবি করেছেন যে, তিনি মেজর জলিলের নেতৃত্বে যুদ্ধ করেছিলেন, কিন্তু আওয়ামী লীগ আমলে তার নাম মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ দেওয়া হয়।
সম্পর্কিত খবর
বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় নতুন বন্যপ্রাণীর সংযোজন
ডেঙ্গু মোকাবিলায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে বিশেষ…
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…