কাতারে নিখোঁজ রাজবাড়ীর সন্তান মামুন মল্লিক, দুশ্চিন্তায় পরিবার

প্রাইম বার্তা ডেস্ক
১০ এপ্রিল ২০২৬ ১২:৪৩ এএম
কাতারে নিখোঁজ রাজবাড়ীর সন্তান মামুন মল্লিক, দুশ্চিন্তায় পরিবার

কাতারে নিখোঁজ রয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের বাসিন্দা মোঃ মামুন মল্লিক। তিনি একই গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

 

পরিবার সূত্রে জানা গেছে, মামুন কাতারের দোহা শহরের মানিকপুর এলাকায় একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। গত ১৬ মার্চ থেকে হঠাৎ করেই তার সঙ্গে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের কোনো ধরনের যোগাযোগ নেই। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।

 

হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। প্রবাসে থাকা মামুনের এমন নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। বিষয়টি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে পরিবার।

 

মামুনের পরিবার জানায়, “আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কোথাও কোনো খোঁজ পাচ্ছি না। যদি কেউ তার কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।”

 

এদিকে স্থানীয় এলাকাবাসীও মামুনের দ্রুত সন্ধান কামনা করেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...