জ্বালানি সাশ্রয়ে স্কুল বাসে আমদানি শুল্ক প্রত্যাহার

জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের উন্নতিতে স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর এনবিআর কার্যালয়ে এক প্রাক-বাজেট বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজেট পূর্ববর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি খরচ হ্রাসের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার চায় পরিবহন খাতে জ্বালানির অপচয় কমাতে। এরই অংশ হিসেবে প্রথমধাপে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নেওয়া হলো।
এনবিআর চেয়ারম্যান জানান, বাজেট ঘোষণার জন্য অপেক্ষা না করেই খুব শিগগিরই এই সুবিধা কার্যকর করা হবে। শুল্ক অব্যাহতি দিতে একটি এসআরও (প্রজ্ঞাপন) জারির প্রক্রিয়া চলছে। তবে আসন্ন জাতীয় বাজেটে সাধারণ বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে আরও বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উৎযাপন
সুস্থ হৃদয়ের জন্য খেলাধুলা: মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
মিরপুরে হার্ট ফাউন্ডেশনের সেমিনার: খেলাধুলায় সুস্থ হৃদয়
সুস্থ হার্টের জন্য খেলাধুলা, মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সেমিনার
হৃদরোগ প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন
সংখ্যাগরিষ্ঠতার অভিশাপ এড়ানোর আহ্বান বদিউল আলমের

আরও পড়ুন

জ্বালানি সাশ্রয়ে স্কুল বাসে আমদানি শুল্ক প্রত্যাহার

জ্বালানি সাশ্রয় ও শিক্ষা খাতের উন্নতিতে স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের ঘোষণা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর এনবিআর কার্যালয়ে এক প্রাক-বাজেট বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
এনবিআর কার্যালয়ে পরিবহন খাতের প্রতিনিধিদের সঙ্গে বাজেট পূর্ববর্তী মতবিনিময় সভায় তিনি বলেন, গণপরিবহনে জ্বালানি খরচ হ্রাসের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার চায় পরিবহন খাতে জ্বালানির অপচয় কমাতে। এরই অংশ হিসেবে প্রথমধাপে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নেওয়া হলো।
এনবিআর চেয়ারম্যান জানান, বাজেট ঘোষণার জন্য অপেক্ষা না করেই খুব শিগগিরই এই সুবিধা কার্যকর করা হবে। শুল্ক অব্যাহতি দিতে একটি এসআরও (প্রজ্ঞাপন) জারির প্রক্রিয়া চলছে। তবে আসন্ন জাতীয় বাজেটে সাধারণ বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে আরও বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে বলেও তিনি ইঙ্গিত দেন।
সম্পর্কিত খবর
কালুখালীতে উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে বাংলা নববর্ষ…