সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৫:২৩ পিএম
সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের শারীরিক পরীক্ষা সম্পন্ন করে আগামী ৯ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ জারি করেন।

গত ৩১ মার্চ নিজে ক্যানসারে আক্রান্ত হওয়ার দাবি জানিয়ে উন্নত চিকিৎসার জন্য আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন কামরুল ইসলাম। এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত কারা কর্তৃপক্ষকে তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এ বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, বিচারকাজ নিজ গতিতেই চলবে। তবে মানুষ হিসেবে কারো অসুস্থতা থাকলে তার চিকিৎসার ব্যবস্থা যথাযথভাবে নেওয়া হবে।

অন্যদিকে, গত জুলাই-আগস্টের গণঅভুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে কামরুল ইসলামের বিরুদ্ধেও আগামী ৯ এপ্রিল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...