বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা ২০২৬ এর সম্ভাবনা, জানাল আমিরাত

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ১১:০৯ এএম
বাংলাদেশে ২৮ মে ঈদুল আজহা ২০২৬ এর সম্ভাবনা, জানাল আমিরাত

আগামী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা কবে হতে পারে, তার একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যোতির্বিজ্ঞান বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ওই বছর আরব আমিরাতে ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। সেই হিসেব ধরে বাংলাদেশে এই ঈদ উদযাপিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২০২৬ সালের ২৬ মে মঙ্গলবার দেশটিতে পবিত্র আরাফাত দিবস পালিত হবে। এর পরের দিন অর্থাৎ ২৭ মে বুধবার সেখানে ঈদুল আজহা উদযাপন করা হবে। সাধারণত চাঁদ দেখা ও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সৌদি আরব ও অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে ঈদ পালন করা হয়ে থাকে।

আন্তর্জাতিক এই রীতি বিবেচনায় ধরে ধারণা করা হচ্ছে, আমিরাতে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানের সাথে মিল রেখে বাংলাদেশেও একই সময়ের ব্যবধানে এই তারিখ নির্ধারণের সম্ভাবনা রয়েছে। ইসলামের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব এই ঈদে হজরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের নীতিকে স্মরণ করা হয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...