শাপলা চত্বরের মামলায় সাবেক ডিআইজি জলিল মণ্ডল কারাগারে

প্রাইম বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬ ৯:৩৫ এএম
শাপলা চত্বরের মামলায় সাবেক ডিআইজি জলিল মণ্ডল কারাগারে

হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যা মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক এই আদেশ প্রদান করেন।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তাকে এই নির্দেশ দেওয়া হয়। এর আগে সোমবার রাতে ওই মামলায় তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এই মামলায় তার বিরুদ্ধে ইতিমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল।

গ্রেফতারের পর মঙ্গলবার তাকে ডিবি কার্যালয় থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...