কুমিল্লায় কৃষিমন্ত্রী: দেশে কয়েক মাসের খাদ্য মজুদ রয়েছে
কুমিল্লায় এক অনুষ্ঠানে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা মেটাতে সক্ষম। তিনি নিশ্চিত করেছেন যে, সরকারের সঠিক পদক্ষেপের ফলে দেশের কোনো মানুষকেই খাদ্য সংকটে পড়তে হবে না।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
মন্ত্রী বলেন, কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থনীতির মূল ভিত্তি কৃষিকে সমৃদ্ধ করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
দেশে অস্থিরতা বরদাস্ত করা হবে না: চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান
হিরোশিমার ক্ষত শুকায়নি, মানবতার ওপর হামলা অব্যাহত
হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রী তারেক রহমানের
ঢাকায় বসছে বিশ্বনেতাদের সমাবেশ, ৩ অক্টোবর শুরু বে অব বেঙ্গল
বাকিডিরা কোটি কোটি, এখনো জিন্দা: স্যারদের উদ্দেশ্যে ফারুকীর বার্তা
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের উদ্যোগ

আরও পড়ুন

কুমিল্লায় কৃষিমন্ত্রী: দেশে কয়েক মাসের খাদ্য মজুদ রয়েছে
কুমিল্লায় এক অনুষ্ঠানে খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, দেশের বর্তমান খাদ্য মজুদ আগামী কয়েক মাসের চাহিদা মেটাতে সক্ষম। তিনি নিশ্চিত করেছেন যে, সরকারের সঠিক পদক্ষেপের ফলে দেশের কোনো মানুষকেই খাদ্য সংকটে পড়তে হবে না।
বুধবার (১৮ মার্চ) দুপুরে আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত এক হাজার ৮৭৯ জন উপকারভোগীর মাঝে প্রত্যেকে ৩০ কেজি করে চাল তুলে দেওয়া হয়।
মন্ত্রী বলেন, কৃষকদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে শিগগিরই ফসল বীমা চালু করা হবে। বন্যা বা অন্য কোনো দুর্যোগে ফসলের ক্ষতি হলে এই বীমার আওতায় ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন। তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অর্থনীতির মূল ভিত্তি কৃষিকে সমৃদ্ধ করতে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মু. রেজা হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক নিত্যানন্দ কুণ্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
দেশে অস্থিরতা বরদাস্ত করা হবে না: চট্টগ্রামে প্রধানমন্ত্রী…
হিরোশিমার ক্ষত শুকায়নি, মানবতার ওপর হামলা অব্যাহত
হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রী তারেক…
ঢাকায় বসছে বিশ্বনেতাদের সমাবেশ, ৩ অক্টোবর শুরু বে…
বাকিডিরা কোটি কোটি, এখনো জিন্দা: স্যারদের উদ্দেশ্যে ফারুকীর…
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের…