হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ১১:০৯ পিএম
হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রী তারেক রহমানের

হেফাজতে ইসলামের প্রয়াত আমির ও হাটহাজারী মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ আহমদ শফীর (রহ.) রুহের মাগফেরাত কামনায় চট্টগ্রামের হাটহাজারী সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে মরহুমের কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন।

এই সময় তার সঙ্গে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা এ টি এম শামসুল ইসলাম, প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও মাদরাসা অধ্যক্ষ মাওলানা খলিল আহমদ কুরেশী উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর মাদরাসার দ্বিতীয় তলায় গিয়ে উপস্থিত আলেমদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

মাদরাসা থেকে বিদায় নেওয়ার সময় মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায়। এ সময় তিনি ছাত্রদের উদ্দেশ্যে হাত নাড়ান এবং তাদের সাথে কিছু সময় কাটান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এই তথ্য নিশ্চিত করেছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...