সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের উদ্যোগ

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ১০:৩৬ পিএম
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের উদ্যোগ

বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, যাদের ত্যাগ ও আত্মদানের মাধ্যমে আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন করেছি, সেই মহান নেতাদের সম্পর্কে শিশুদের জানানো অত্যন্ত জরুরি। রোববার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দশমিক’ প্রকাশনা সংস্থার আয়োজনে লেখক সাবরিনা শুভ্রা রচিত ‘শহীদ জিয়ার গল্প শোনো’ এবং ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’ বই দুটির মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে, নতুবল ইতিহাস হারিয়ে যেতে পারে। তিনি এ ধরনের সৃজনশীল উদ্যোগে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রবাসী বাংলাদেশি শিশুদের কথা চিন্তা করে এই বইগুলোর ইংরেজি সংস্করণ প্রকাশ করা উচিত। তিনি তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট অর্জিত গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এই অর্জন রক্ষায় দেশে যেন পুনরায় কোনো ফ্যাসিবাদের উত্থান ঘটতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...