নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মার্কিন কংগ্রেসম্যান গ্রেস মেং

প্রাইম বার্তা অনলাইন
২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৫ এএম
নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন মার্কিন কংগ্রেসম্যান গ্রেস মেং

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য গ্রেস মেং। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রদত্ত এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে গ্রেস মেং বলেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ গ্রহণ করেছেন জেনে তিনি খুশি। একইসাথে সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশের জনগণের অংশগ্রহণের জন্যও তিনি দেশটির নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এই মার্কিন আইন প্রণেতা।

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং মানবাধিকার প্রতিষ্ঠার স্বার্থে এই নির্বাচন প্রক্রিয়া গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেছেন বলে জানান তিনি। পাশাপাশি, নিজের নির্বাচনি এলাকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন গ্রেস মেং।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...