দুর্নীতির অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের দেশত্যাগে বাধা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন ও সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের স্বার্থে এবং আসামিকে আইনের আওতায় আনতে তাকে দেশ থেকে বের হতে না দেওয়ার নির্দেশ প্রদান জরুরি বলে জানানো হয়।
আদালতের এই নির্দেশের ফলে এখন থেকে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

দুর্নীতির অভিযোগে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের দেশত্যাগে বাধা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানকে দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন ও সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তের স্বার্থে এবং আসামিকে আইনের আওতায় আনতে তাকে দেশ থেকে বের হতে না দেওয়ার নির্দেশ প্রদান জরুরি বলে জানানো হয়।
আদালতের এই নির্দেশের ফলে এখন থেকে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…