বাসার প্রত্যয়, সুষ্ঠু ও উৎসবমুখর হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন

প্রাইম বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৯ এএম
বাসার প্রত্যয়, সুষ্ঠু ও উৎসবমুখর হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আশাবাদ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (বাসা)। আগস্ট ২০২৪-এ স্বৈরশাসনের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা জাতীয় জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে।

দেশের প্রশাসনিক কাঠামোতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তারা সর্বদা নির্বাচনী দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এবারও জেলা প্রশাসকগণ রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারগণ সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নির্বাচনের ফলাফল আন্তর্জাতিক বিশ্বেও গ্রহণযোগ্য করে তুলতে স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার ব্যাপারে বাসা পূর্ণ আস্থা ব্যক্ত করেছে। সংগঠনটি জানিয়েছে, এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তা দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং ভবিষ্যৎ সমৃদ্ধির পথ সুগম করবে। এ লক্ষ্যে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তার পাশে থেকে সহযোগিতার অঙ্গীকার করেছে বাসা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...