তেহরানের গান্ধী হাসপাতালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অভিযোগ

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১:৫৯ এএম
তেহরানের গান্ধী হাসপাতালে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার অভিযোগ

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বিখ্যাত গান্ধী হাসপাতালে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির স্থানীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, স্থানীয় সময় রোববার (১ মার্চ) এই হামলা পরিচালনা করেছে আমেরিকা ও ইহুদিবাদী গোষ্ঠী।

হামলার পর হাসপাতালের অভ্যন্তরীণ অবস্থার কিছু ছবি প্রকাশ করেছে ফার্স এবং মিজান নিউজ এজেন্সি। প্রকাশিত ছবিতে দেখা যায়, বোমার আঘাতে হাসপাতালটির ছাদ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে এবং সেখানে বেশ কিছু খালি হুইলচেয়ার ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি। তবে হাসপাতালের ভবন ও অবকাঠামোর যে মাত্রার ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...