আব্রাহাম লিংকনে ইরানের মিসাইল হামলা, নতুন মাত্রায় সংঘাত

প্রাইম বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬ ১০:৫৬ পিএম
আব্রাহাম লিংকনে ইরানের মিসাইল হামলা, নতুন মাত্রায় সংঘাত

আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিখ্যাত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের দাবি, এই হামলায় ওই রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী সামরিক সংঘাতের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে। সতর্ক করে বলা হয়েছে, স্থল ও সমুদ্র এখন সন্ত্রাসী আগ্রাসনকারীদের জন্য কবরস্থানে পরিণত হবে এবং ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।

এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে রোববার (১ মার্চ) পারস্য উপসাগরীয় অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইরান। তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার সময় ইসরায়েল রাজধানীর প্রাণকেন্দ্রে নতুন করে আক্রমণ শুরু করে। রিয়াদ, দুবাই, আবুধাবি, দোহা, মানামা এবং তেল আবিবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েলি বলছে, শেষ হামলায় ১০ জন নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, খামেনিকে হত্যা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তাদের জন্য বৈধ অধিকার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...