
নিবন্ধন পেল অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম
অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম নিবন্ধন পেয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা থেকে জারি করা সিনিয়র সহকারী সচিব মো. সোলেমান আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে ভিওডি বাংলা ডটকমকে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যম অঙ্গনে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।
ভিওডি বাংলা ডটকম কর্তৃপক্ষ জানায়, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। নিবন্ধনের অনুমতি পাওয়ায় তারা তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঠকের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।
গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, ভিওডি বাংলা ডটকমের নিবন্ধন প্রাপ্তির মধ্য দিয়ে দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত হলো।
সম্পর্কিত খবর
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে মরহুম মোঃ রফিকুল ইসলামের স্মরণে ফ্রি চক্ষু…
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে পৌঁছানোর পথ
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২…


নিবন্ধন পেল অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম
অনলাইন নিউজ পোর্টাল ভিওডি বাংলা ডটকম নিবন্ধন পেয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস শাখা থেকে জারি করা সিনিয়র সহকারী সচিব মো. সোলেমান আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকার নির্ধারিত সব শর্ত পূরণ সাপেক্ষে ভিওডি বাংলা ডটকমকে অনলাইন সংবাদমাধ্যম হিসেবে প্রাথমিক নিবন্ধনের অনুমতি দেওয়া হয়েছে। এর মাধ্যমে পোর্টালটি আনুষ্ঠানিকভাবে দেশের গণমাধ্যম অঙ্গনে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে কার্যক্রম পরিচালনার সুযোগ পেল।
ভিওডি বাংলা ডটকম কর্তৃপক্ষ জানায়, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কথা তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। নিবন্ধনের অনুমতি পাওয়ায় তারা তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে পাঠকের কাছে দ্রুত ও বিশ্বাসযোগ্য সংবাদ পৌঁছে দিতে আরও প্রতিশ্রুতিবদ্ধ।
গণমাধ্যম সংশ্লিষ্টরা মনে করছেন, ভিওডি বাংলা ডটকমের নিবন্ধন প্রাপ্তির মধ্য দিয়ে দেশের অনলাইন সাংবাদিকতায় নতুন একটি শক্তিশালী প্ল্যাটফর্ম যুক্ত হলো।
সম্পর্কিত খবর
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক…
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে মরহুম মোঃ রফিকুল ইসলামের স্মরণে…
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে…
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,…