সিরাজগঞ্জের মামা-ভাগ্নে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির দুই প্রার্থী মামা ও ভাগ্নে একই মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ও এমএ মুহিত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য টুকু এবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। অপরদিকে, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং টুকুর ভাগ্নে এমএ মুহিত একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী এমএ মতিনের পুত্র মুহিতকে ডাক ও টেলিযোগাযোগ, স্বাস্থ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এটিই প্রথমবারের মতো সিরাজগঞ্জ জেলা থেকে একসাথে কেউ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন। এ খবরে উজ্জীবিত হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই নবনির্বাচিত মন্ত্রীকে নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে গেছে।
সম্পর্কিত খবর
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৮…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের ঘোষণা বিপ্লবী…

আরও পড়ুন

সিরাজগঞ্জের মামা-ভাগ্নে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির দুই প্রার্থী মামা ও ভাগ্নে একই মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন। ইকবাল হাসান মাহমুদ টুকু ও এমএ মুহিত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।
সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য টুকু এবার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে তিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। অপরদিকে, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য এবং টুকুর ভাগ্নে এমএ মুহিত একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। সাবেক উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী এমএ মতিনের পুত্র মুহিতকে ডাক ও টেলিযোগাযোগ, স্বাস্থ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এটিই প্রথমবারের মতো সিরাজগঞ্জ জেলা থেকে একসাথে কেউ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদে শপথ নিলেন। এ খবরে উজ্জীবিত হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুই নবনির্বাচিত মন্ত্রীকে নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে গেছে।
সম্পর্কিত খবর
নিউমার্কেটে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
ফ্যাসিবাদ প্রতিরোধে জীবন দেওয়ার শপথ মামুনুল হকের
সমঝোতাকারীদের পরিণতি হবে আওয়ামী লীগের মতো: নাহিদ ইসলাম
রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম…
আজ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির সভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী…
শহীদ জিয়াই স্বাধীনতার মূল নায়ক, নতুন দল গঠনের…