রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
ইতালির রোমে যান্ত্রিক গোলযোগে আটকা পড়া বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপরতা শুরু হয়েছে। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে আটকেপড়া ১০০ যাত্রীকে ইতিমধ্যে হোটেলে পাঠানো হয়েছে এবং বাকি যাত্রীরা বর্তমানে বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করছেন।
শনিবার (৮ আগস্ট) রাতে প্রতিমন্ত্রী জানান, ওই ফ্লাইটে থাকা অসুস্থ, বয়স্ক ও শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক সেখানে উপস্থিত থেকে যাত্রীদের খোঁজখবর রাখছেন। এদিকে, বিজি৩০৬ ফ্লাইটের কারিগরি ত্রুটি সারাতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল ঢাকা থেকে বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।
বিমান সূত্র জানায়, শুক্রবার (৭ আগস্ট) থেকেই উড়োজাহাজটি ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) অবস্থায় রয়েছে। ঢাকায় সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দ্রুত সমস্যা সমাধান করে ফ্লাইটটি পরিচালনার স্বাভাবিক রুটিন ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
একাত্তরের পরাজিতরা এখন বিশৃঙ্খলা তৈরির চেষ্টায়: প্রধানমন্ত্রী তারেক রহমান
এসিল্যান্ড হতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলেন আরও ৪০ কর্মকর্তা
মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও বেশি কাজ করা সম্ভব: আহমেদ আযম খান
মহাখালীতে পাঁচ হাজারেরও বেশি ইয়াবাসহ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩
রাজধানীর মগবাজারে লরির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ডিএমপির প্রশাসনিক পরিবর্তন: মোহাম্মদপুর ও চকবাজারে নতুন ওসি

আরও পড়ুন

রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
ইতালির রোমে যান্ত্রিক গোলযোগে আটকা পড়া বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপরতা শুরু হয়েছে। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, লিওনার্দো দ্য ভিঞ্চি-ফিউমিচিনো বিমানবন্দরে আটকেপড়া ১০০ যাত্রীকে ইতিমধ্যে হোটেলে পাঠানো হয়েছে এবং বাকি যাত্রীরা বর্তমানে বিমানবন্দরের লাউঞ্জে অবস্থান করছেন।
শনিবার (৮ আগস্ট) রাতে প্রতিমন্ত্রী জানান, ওই ফ্লাইটে থাকা অসুস্থ, বয়স্ক ও শিশুদের বিশেষ যত্নের পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করা হয়েছে। রোমে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সার্বক্ষণিক সেখানে উপস্থিত থেকে যাত্রীদের খোঁজখবর রাখছেন। এদিকে, বিজি৩০৬ ফ্লাইটের কারিগরি ত্রুটি সারাতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ ও প্রকৌশলী দল ঢাকা থেকে বিজি৩০৫ ফ্লাইটে রোমে পাঠানো হচ্ছে।
বিমান সূত্র জানায়, শুক্রবার (৭ আগস্ট) থেকেই উড়োজাহাজটি ‘এয়ারক্রাফট অন গ্রাউন্ড’ (এওজি) অবস্থায় রয়েছে। ঢাকায় সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দ্রুত সমস্যা সমাধান করে ফ্লাইটটি পরিচালনার স্বাভাবিক রুটিন ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সম্পর্কিত খবর
একাত্তরের পরাজিতরা এখন বিশৃঙ্খলা তৈরির চেষ্টায়: প্রধানমন্ত্রী তারেক…
এসিল্যান্ড হতে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হলেন আরও ৪০…
মুক্তিযোদ্ধাদের কল্যাণে আরও বেশি কাজ করা সম্ভব: আহমেদ…
মহাখালীতে পাঁচ হাজারেরও বেশি ইয়াবাসহ অস্ত্র উদ্ধার, গ্রেফতার…
রাজধানীর মগবাজারে লরির ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল…