মহাখালীতে পাঁচ হাজারেরও বেশি ইয়াবাসহ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

প্রাইম বার্তা অনলাইন
১০ আগস্ট ২০২৬ ৭:৩৬ এএম
মহাখালীতে পাঁচ হাজারেরও বেশি ইয়াবাসহ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৩

রাজধানীর মহাখালী এলাকায় বিপুল পরিমাণ ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোর চারটার দিকে মহাখালী টিবি গেট সংলগ্ন একটি বস্তিবাড়িতে অভিযান চালিয়ে ৫২ বছর বয়সী আমান উল্লাহ জুজু ও ২৬ বছর বয়সী তাছলিমা আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ৫৬৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির সাড়ে ৩৯ হাজার টাকা জব্দ করে পুলিশ।

একই সময়ে ওই এলাকার অপর একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৫ বছর বয়সী চৌধুরী জাহিদ রহমানকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে হাঁসুয়া, রামদা, বেসবল ব্যাট, ছেনি ও কাটানিসহ মোট ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...