একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্ররোধে জনগণকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্যের উন্নতি ঘটাতে সরকার কোনো প্রকার বাধা মানবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন দেশে অস্থিরতা তৈরি করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর ও ত্রাণ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারী আমলে নির্বাচনে অংশ নেওয়া এবং গণতন্ত্রের বিরোধিতা করা একটি গোষ্ঠী এখনও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে না।

অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ও নতুন কর্মসংস্থানের জন্য প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ। ব্যবসায়িক অঞ্চল হিসেবে পরিচিত চট্টগ্রামে অস্থিরতা তৈরি হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। তিনি জানান, স্থিতিশীলতা বজায় থাকলে বিনিয়োগ বাড়বে, যা নারী ও পুরুষ উভয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং মানুষের আয় বৃদ্ধি পাবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
একাত্তরের পরাজিত শক্তির ষড়যন্ত্ররোধে জনগণকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্যের উন্নতি ঘটাতে সরকার কোনো প্রকার বাধা মানবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসাথে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন দেশে অস্থিরতা তৈরি করতে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর ও ত্রাণ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, স্বৈরাচারী আমলে নির্বাচনে অংশ নেওয়া এবং গণতন্ত্রের বিরোধিতা করা একটি গোষ্ঠী এখনও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড দেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়াবে না।

অর্থনৈতিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, শিল্পায়ন ও নতুন কর্মসংস্থানের জন্য প্রয়োজন শান্তিপূর্ণ পরিবেশ। ব্যবসায়িক অঞ্চল হিসেবে পরিচিত চট্টগ্রামে অস্থিরতা তৈরি হলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। তিনি জানান, স্থিতিশীলতা বজায় থাকলে বিনিয়োগ বাড়বে, যা নারী ও পুরুষ উভয়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং মানুষের আয় বৃদ্ধি পাবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…