শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

প্রাইম বার্তা অনলাইন
০৯ আগস্ট ২০২৬ ২:০২ এএম
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিদর্শনে আফ্রিকার দুই দেশে পাঁচ দিনের সফরে গেছেন। গত শনিবার (৮ আগস্ট) তিনি ঢাকা ত্যাগ করে দক্ষিণ সুদান ও আবেইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন।

সফরকালে সেনাপ্রধান ওই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশ সেনা কন্টিনজেন্টের সদস্যদের সার্বিক কর্মকাণ্ড পরিদর্শন করবেন। তাদের কর্মপরিবেশ ও পেশাগত দক্ষতা সম্পর্কে খোঁজ খবর নেবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

এছাড়া মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সফরভুক্ত দেশগুলোর সরকারি পর্যায়ের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করার কথা রয়েছে তার। এই সফরের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও শান্তিরক্ষা কার্যক্রমে অবদান আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...