নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে একটি গাড়ির গ্যাস সিলিন্ডারে ঝালাইয়ের কাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনায় শেখ রফিক (৬০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বন্দর থানার ১ নং ঢাকেশ্বরী দেব মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ক্রাউন সিমেন্টের একটি গাড়ির সিলিন্ডারে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রফিক গুরুতর দগ্ধ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তাকে নিয়ে আসা তার সহকর্মী মুস্তাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শেখ রফিক কক্সবাজারের রামু থানার প্রয়াত শেখ জয়নুদ্দিন আহমেদের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে একটি গাড়ির গ্যাস সিলিন্ডারে ঝালাইয়ের কাজ চলাকালীন বিস্ফোরণের ঘটনায় শেখ রফিক (৬০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বন্দর থানার ১ নং ঢাকেশ্বরী দেব মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ক্রাউন সিমেন্টের একটি গাড়ির সিলিন্ডারে ওয়েল্ডিং বা ঝালাইয়ের কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রফিক গুরুতর দগ্ধ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে তাকে নিয়ে আসা তার সহকর্মী মুস্তাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শেখ রফিক কক্সবাজারের রামু থানার প্রয়াত শেখ জয়নুদ্দিন আহমেদের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দর এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস করতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…