তারিক সিদ্দিকীর সহযোগী দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা: দুদকের চিঠি সংশোধন
সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সাথে বিমানবন্দর প্রকল্পের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই প্রকৌশলীর বিরুদ্ধে অপ্রত্যাশিক তথ্য দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা থাকার পরেও কর্তৃপক্ষকে ‘মামলা নেই’ বলে জানিয়ে দেওয়া ওই চিঠি এখন সংশোধন করে সঠিক তথ্য পাঠানো হয়েছে।
সংশোধিত চিঠিতে আগের তারিখ ও স্মারক নম্বর বহাল রেখে স্পষ্ট করা হয়েছে যে, বেবিচকের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হাসিব ও মইদুর রহমান মো. মওদুদের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং শাখায় মামলা বিচারাধীন। কক্সবাজার বিমানবন্দরের ১৫০ কোটি টাকার মামলায় আমিনুল এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ২১২ কোটি টাকার মামলায় মওদুদ ৯ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।
গত জানুয়ারিতে বিভিন্ন বিমানবন্দর প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে দুদক। ওই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন দুদকের মহাপরিচালক মো. মোকাম্মেল হকের নেতৃত্বাধীন টিম। প্রাথমিকভাবে ভুল তথ্য দেওয়ার কারণে আমিনুল হাসিব চাকরির বর্তমান পদ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতিও পেয়েছিলেন। নতুন করে চিঠি সংশোধনে এই পদোন্নতি নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্পর্কিত খবর
চাটগাঁইয়া গানের নবযুগের স্রষ্টা গফুর হালী, রাষ্ট্রীয় সম্মাননা চান চবি…
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের হাতে গ্রেফতার যুবলীগ নেতা মোহাম্মদ আলম
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বিক্রমপুর ভান্ডারকে ২ লাখ টাকা জরিমানা
হাতি আসলে কী করণীয়, সচেতনতায় পটিয়ার স্কুলশিক্ষার্থীরা
দেশজুড়ে লোডশেডিং: সবচেয়ে বেশি কষ্ট ময়মনসিংহে, ঢাকায় কম
তিন খাতে কর্মী নিতে আগ্রহী থাইল্যান্ড, শিগগির চুক্তি

আরও পড়ুন

তারিক সিদ্দিকীর সহযোগী দুই প্রকৌশলীর বিরুদ্ধে মামলা: দুদকের চিঠি সংশোধন
সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সাথে বিমানবন্দর প্রকল্পের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দুই প্রকৌশলীর বিরুদ্ধে অপ্রত্যাশিক তথ্য দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা থাকার পরেও কর্তৃপক্ষকে ‘মামলা নেই’ বলে জানিয়ে দেওয়া ওই চিঠি এখন সংশোধন করে সঠিক তথ্য পাঠানো হয়েছে।
সংশোধিত চিঠিতে আগের তারিখ ও স্মারক নম্বর বহাল রেখে স্পষ্ট করা হয়েছে যে, বেবিচকের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হাসিব ও মইদুর রহমান মো. মওদুদের বিরুদ্ধে দুদকের মানি লন্ডারিং শাখায় মামলা বিচারাধীন। কক্সবাজার বিমানবন্দরের ১৫০ কোটি টাকার মামলায় আমিনুল এবং ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ২১২ কোটি টাকার মামলায় মওদুদ ৯ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।
গত জানুয়ারিতে বিভিন্ন বিমানবন্দর প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তারিক আহমেদ সিদ্দিকীসহ ১৯ জনের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে দুদক। ওই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন দুদকের মহাপরিচালক মো. মোকাম্মেল হকের নেতৃত্বাধীন টিম। প্রাথমিকভাবে ভুল তথ্য দেওয়ার কারণে আমিনুল হাসিব চাকরির বর্তমান পদ থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতিও পেয়েছিলেন। নতুন করে চিঠি সংশোধনে এই পদোন্নতি নিয়েও প্রশ্ন উঠেছে।
সম্পর্কিত খবর
চাটগাঁইয়া গানের নবযুগের স্রষ্টা গফুর হালী, রাষ্ট্রীয় সম্মাননা…
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের হাতে গ্রেফতার যুবলীগ নেতা মোহাম্মদ…
অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, বিক্রমপুর ভান্ডারকে ২ লাখ…