চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের হাতে গ্রেফতার যুবলীগ নেতা মোহাম্মদ আলম

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ১০:১১ এএম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুলিশের হাতে গ্রেফতার যুবলীগ নেতা মোহাম্মদ আলম

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন এক যুবলীগ নেতা। গত বুধবার (১২ আগস্ট) উপজেলার মরিয়মনগর চৌমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া মোহাম্মদ আলম (৫১) সেখানকার মৃত বাদশা মিয়ার ছেলে এবং উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, আলমের বিরুদ্ধে চলতি বছরের ২২ জানুয়ারি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা নম্বর-১২ এর আসামি তিনি। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং দণ্ডবিধি ১৮৬০-এর ৩০৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে মোহাম্মদ আলমকে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...