নির্বাচন ছাড়াই কমিটি, বিস্ফোরক মামলার আসামি এস এম চিশতী
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিধি মেনে নির্বাচন না করেই অ্যাডহক কমিটির মাধ্যমে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি হয়েছে বিস্ফোরক আইনের এক মামলার আসামিকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করার ঘটনা নিয়ে।
গঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে দেখা গেছে এস এম চিশতীর নাম। লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার বাসিন্দা চিশতী উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মামুনের শ্যালক। ২০২৪ সালের ২ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কুতুব উদ্দিন জানান, কোনো নির্বাচন বা এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। অপরদিকে, এ অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ জুম মিটিংয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সম্পর্কিত খবর
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার জবাব
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

আরও পড়ুন

নির্বাচন ছাড়াই কমিটি, বিস্ফোরক মামলার আসামি এস এম চিশতী
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বিধি মেনে নির্বাচন না করেই অ্যাডহক কমিটির মাধ্যমে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনার সৃষ্টি হয়েছে বিস্ফোরক আইনের এক মামলার আসামিকে সাধারণ সম্পাদক পদে মনোনীত করার ঘটনা নিয়ে।
গঠিত কমিটিতে সাধারণ সম্পাদক পদে দেখা গেছে এস এম চিশতীর নাম। লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাট এলাকার বাসিন্দা চিশতী উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মামুনের শ্যালক। ২০২৪ সালের ২ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কুতুব উদ্দিন জানান, কোনো নির্বাচন বা এ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, আমি বিষয়টি সম্পর্কে কিছুই জানি না। অপরদিকে, এ অনিয়মের বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ জুম মিটিংয়ে ব্যস্ত থাকার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সম্পর্কিত খবর
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ…
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার…
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে…
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন…