৪৫ বছর পর জিয়া হত্যার আসামি মেজর মোজাফফর সেনাবাহিনীর হেফাজতে
চার দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর মো. মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টার থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে, গত বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মোজাফফর হোসেন চাকরি থেকে অবসরপ্রাপ্ত নন, তিনি দীর্ঘদিন আত্মগোপন করে পলাতক ছিলেন। ফলে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ওই সময় তিনি চট্টগ্রাম সফরে গিয়েছিলেন।
সম্পর্কিত খবর
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ ব্যবস্থা
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার জবাব
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে মেরামতের কাজ
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন সেনাপ্রধান

আরও পড়ুন

৪৫ বছর পর জিয়া হত্যার আসামি মেজর মোজাফফর সেনাবাহিনীর হেফাজতে
চার দশকেরও বেশি সময় ধরে পলাতক থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর মো. মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টার থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সেনা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।
এর আগে, গত বুধবার রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মোজাফফর হোসেন চাকরি থেকে অবসরপ্রাপ্ত নন, তিনি দীর্ঘদিন আত্মগোপন করে পলাতক ছিলেন। ফলে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম এই হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় নিহত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ওই সময় তিনি চট্টগ্রাম সফরে গিয়েছিলেন।
সম্পর্কিত খবর
চসিক মেয়রের নির্দেশে নতুন রূপে সাজছে নগরীর যোগাযোগ…
‘যৌন ডাক্তার’ আখ্যা ও অনলাইন প্রতারণা: তাসনিম জারার…
রোমে আটকেপড়া বিমানের যাত্রীদের হোটেলে পাঠানো হয়েছে, চলছে…
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি যাত্রাবাড়ী থেকে গ্রেফতার
শান্তিরক্ষীদের খোঁজ নিতে দক্ষিণ সুদান ও আবেই গেলেন…