ডিএমপির চার থানায় ওসি বদলি, বনানী-উত্তরায় নতুন মুখ

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৫:২৫ এএম
ডিএমপির চার থানায় ওসি বদলি, বনানী-উত্তরায় নতুন মুখ

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি সুসংহত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) পর্যায়ে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) পদায়ন করা হয়েছে। এর পরিবর্তে গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব দেওয়া হয়েছে। আর বনানী থানার শূন্যপদে ওসি হিসেবে যোগ দিয়েছেন ডিএমপি লাইন ওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

এছাড়া ডিএমপি লাইন ওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশনায় এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...