ডিএমপির চার থানার ওসি বদলি, বনানী ও উত্তরায় নতুন দায়িত্ব

প্রাইম বার্তা অনলাইন
২৫ মার্চ ২০২৬ ৪:৪৩ এএম
ডিএমপির চার থানার ওসি বদলি, বনানী ও উত্তরায় নতুন দায়িত্ব

রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি কমিশনারের নির্দেশে সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) ন্যস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হবেন বনানী থানার বর্তমান ওসি মোহাম্মদ খালিদ মনসুর। এদিকে, খালিদ মনসুরের গৃহীত বনানী থানার শূন্যপদে দায়িত্ব পালন করবেন ডিএমপি লাইনওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।

এছাড়াও ডিএমপি লাইনওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে যতদ্রুত সম্ভব নতুন কর্মস্থলে যোগদান এবং দায়িত্বভার গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...