ভ্যাটের সব অনলাইন সেবা এখন ‘ই ভ্যাট সিস্টেমে’

প্রাইম বার্তা অনলাইন
২৩ ডিসেম্বর ২০২৫ ৯:২৭ পিএম
ভ্যাটের সব অনলাইন সেবা এখন ‘ই ভ্যাট সিস্টেমে’

ভ্যাট সংক্রান্ত সব অনলাইনভিত্তিক কার্যক্রম এখন থেকে ‘ই ভ্যাট সিস্টেম’–এর মাধ্যমে পরিচালিত হবে। আগে এসব কার্যক্রম আইভাস (IVAS) সিস্টেমের আওতায় পরিচালিত হলেও আইবাস প্লাস ও আইভাস নামের উচ্চারণগত মিলের কারণে বিভ্রান্তি তৈরি হচ্ছিল। এই জটিলতা দূর করতেই আইভাস সিস্টেমের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া হয়েছে ‘ই ভ্যাট সিস্টেম’।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)–এর জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ।

তিনি বলেন, নাম পরিবর্তন হলেও আগের আইভাস সিস্টেমের সব কার্যক্রম এখন থেকে ই ভ্যাট সিস্টেমের নামেই চালু থাকবে।

এনবিআর জানায়, অনলাইনভিত্তিক ই ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট নিবন্ধন, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, ই-চালান ও ই-পেমেন্টের মাধ্যমে লেনদেন, উৎপাদন সহগ মূসক-৪.৩ ফরম দাখিল এবং পিকেআই সফটওয়্যারভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েল-টাইম ভ্যাট আদায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে।

এ ছাড়া ভ্যাট ব্যবস্থাপনাকে আরও সহজ, কার্যকর ও ব্যবহারবান্ধব করতে ই ভ্যাট সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়নের কাজ চলমান রয়েছে। ভবিষ্যতে এই সিস্টেমের মাধ্যমে ভ্যাট প্রশাসন আরও স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে বলে জানিয়েছে এনবিআর।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...