শরীয়তের নির্দেশ: নাপাক তোশক-কম্বল পবিত্র করার সহজ পদ্ধতি

প্রাইম বার্তা অনলাইন
০৪ জানুয়ারি ২০২৬ ১১:১৫ পিএম
শরীয়তের নির্দেশ: নাপাক তোশক-কম্বল পবিত্র করার সহজ পদ্ধতি

নামাজ ও ইবাদতের জন্য শরীর, পোশাক এবং নামাজের স্থান পবিত্র রাখা ইসলামের মৌলিক শর্ত। কিন্তু দৈনন্দিন জীবনে স্বপ্নদোষ, সহবাসের সময় অসতর্কতা অথবা শিশুদের প্রস্রাব-পায়খানার কারণে বিছানার তোশক, লেপ বা কম্বল অপবিত্র হয়ে পড়ে। অনেকেই জানেন না কীভাবে এই ভারী আসবাবপত্র শরীয়তসম্মতভাবে পবিত্র করা যায়, যা প্রতিটি মুসলমানের জন্য অপরিহার্য জ্ঞান।

হাদিস ও ফিকহি বিশেষজ্ঞদের মতে, বীর্য লাগা কাপড় বা বিছানা পবিত্র করার নির্দেশনা স্পষ্ট। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, তিনি রাসুলুল্লাহ (স.)-এর কাপড়ে লাগা বীর্য ধুয়ে ফেলতেন এবং তিনি সেই কাপড় পরেই নামাজের জন্য বের হতেন, যদিও তাতে পানির চিহ্ন থাকত। ফিকহি ব্যাখ্যা অনুযায়ী, বীর্য ভেজা থাকলে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর শুকিয়ে গেলে খুঁটিয়ে বা ঘষে তুলে ফেললেই পবিত্র হয়ে যাবে। হজরত ওমর (রা.)-এর বক্তব্যও একই রকম: ‘বীর্য ভেজা হলে ধুয়ে ফেলো, আর শুকনো হলে খুঁটিয়ে ফেলো।’ এছাড়া রাসুলুল্লাহ (স.) বলেছেন, পাঁচটি কারণে কাপড় ধৌত করতে হয়- পায়খানা, প্রস্রাব, বমি, রক্ত ও বীর্য।

যেসব তোশক বা কম্বল ধোয়া কঠিন, তাদের জন্য শরীয়ত সহজ সমাধান দিয়েছে। নাপাকি শুকিয়ে গেলে উপরে পবিত্র কাপড় বা জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করা যাবে। কভারে নাপাকি লাগলে ঘষে তুলে ফেলা অথবা তিনবার পানি প্রবাহিত করে পবিত্র করা যায়। আর নাপাকি যদি তোশকের ভেতরে শোষিত হয়, তবে আক্রান্ত স্থানে তিনবার ধৌত করতে হবে এবং প্রতিবার ধোয়ার পর সেটি সম্পূর্ণ শুকাতে হবে। এক্ষেত্রে সতর্ত থাকতে হবে যেন ধোয়ার সময় ব্যবহৃত পানি শরীর বা অন্য কাপড়ে না লাগে, নতুবা সেগুলোও নাপাক হয়ে যাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...