দুর্গাপূজা সুন্দরভাবেই হবে, কোনো দুর্ঘটনার ঝুঁকি নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলে আত্মবিশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তাঁর ভাষায়, পূজা ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা চোখে পড়েনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে রমনা কালীমন্দিরের স্বর্ণ চুরি মামলার রহস্য উদঘাটন, অভিযুক্ত গ্রেপ্তার ও আলামত পুনরুদ্ধার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন আশ্বাস দেন।
পুলিশ কর্মকর্তা জানান, ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া পূজাকে ঘিরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মাঠে মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো সমস্যা বা অপরাধ সংঘটিত হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় পূজা সুন্দরভাবে উদযাপনে তাঁদের কোনো উদ্বেগ নেই বলে উল্লেখ করেন তিনি।
পূজার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে কি না জানতে চাইলে ফারুক হোসেন বলেন, আগামী ১৫ অক্টোবর ডিএমপি কমিশনার দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত ব্রিফিং করবেন।
সম্পর্কিত খবর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন করে আবেদন
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ কমিশনার
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে দুই ঘণ্টা
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল ২ শ্রমিকের
হুথি আগ্রাসনে সৌদি আরবের পাশে দাঁড়ানোর আশ্বাস এরদোয়ানের

আরও পড়ুন

দুর্গাপূজা সুন্দরভাবেই হবে, কোনো দুর্ঘটনার ঝুঁকি নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলে আত্মবিশ্বাস দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তাঁর ভাষায়, পূজা ঘিরে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা চোখে পড়েনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে রমনা কালীমন্দিরের স্বর্ণ চুরি মামলার রহস্য উদঘাটন, অভিযুক্ত গ্রেপ্তার ও আলামত পুনরুদ্ধার নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন আশ্বাস দেন।
পুলিশ কর্মকর্তা জানান, ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া পূজাকে ঘিরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মাঠে মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো সমস্যা বা অপরাধ সংঘটিত হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায় পূজা সুন্দরভাবে উদযাপনে তাঁদের কোনো উদ্বেগ নেই বলে উল্লেখ করেন তিনি।
পূজার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে কি না জানতে চাইলে ফারুক হোসেন বলেন, আগামী ১৫ অক্টোবর ডিএমপি কমিশনার দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত ব্রিফিং করবেন।
সম্পর্কিত খবর
সাত রোগের রোগীদের সহায়তার পুরোনো আবেদন বাতিল, নতুন…
জুলাই জাদুঘর জনগণের ঘুরে দাঁড়ানোর শক্তির প্রতিচ্ছবি: ইইউ…
ঢাকা-কুমিল্লায় ৮১ কিমির উড়াল রেলপথ, বাঁচবে দেড় থেকে…
রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে প্রশাসনের বড় অভিযান
রংপুরের পীরগঞ্জে পৌরসভার ভবনের ছাদ ধসে প্রাণ গেল…