র্যাব নয় এখন এসআরবি: বদলে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দুটি ইউনিটের নাম পাল্টে দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্বের র্যাব-১ শাখা এখন থেকে এসআরবি-১ এবং র্যাব-২ শাখা পরিচিত হবে এসআরবি-২ নামে।
গত ১৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট আইনের গেজেট প্রজ্ঞাপন জারি হওয়ার পরই এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি প্রকাশ করা হয় মঙ্গলবার (১৩ অক্টোবর)।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শাখাগুলোর নাম বদলালেও আর্থিক কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে পদের সংখ্যা বা গ্রেডেও কোনো ধরনের পরিবর্তন আসছে না।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। র্যাব বিলুপ্তির পর নতুন বাহিনী এসআরবির কাঠামোগত প্রক্রিয়া সম্পূর্ণ হতে ভবিষ্যতেও ধাপে ধাপে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ওয়ার্ক পারমিটের আশ্বাসে ভিজিট ভিসা, ৫ লাখ টাকা মুক্তিপণ মামলায়…
বদলি-বাণিজ্য রোধে লটারিতে গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর পদায়ন
কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ডেঙ্গু ঠেকাতে মাইকিং ও খুতবায় বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান, পিছিয়ে গেল লেনদেন
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি…

আরও পড়ুন

র্যাব নয় এখন এসআরবি: বদলে গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠনের সিদ্ধান্তের ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা দুটি ইউনিটের নাম পাল্টে দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্বের র্যাব-১ শাখা এখন থেকে এসআরবি-১ এবং র্যাব-২ শাখা পরিচিত হবে এসআরবি-২ নামে।
গত ১৫ সেপ্টেম্বর সংশ্লিষ্ট আইনের গেজেট প্রজ্ঞাপন জারি হওয়ার পরই এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। সোমবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব আশেকুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি প্রকাশ করা হয় মঙ্গলবার (১৩ অক্টোবর)।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, শাখাগুলোর নাম বদলালেও আর্থিক কোনো প্রভাব পড়বে না। একই সঙ্গে পদের সংখ্যা বা গ্রেডেও কোনো ধরনের পরিবর্তন আসছে না।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। র্যাব বিলুপ্তির পর নতুন বাহিনী এসআরবির কাঠামোগত প্রক্রিয়া সম্পূর্ণ হতে ভবিষ্যতেও ধাপে ধাপে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ওয়ার্ক পারমিটের আশ্বাসে ভিজিট ভিসা, ৫ লাখ টাকা…
বদলি-বাণিজ্য রোধে লটারিতে গণপূর্তের ১৫৫ নির্বাহী প্রকৌশলীর পদায়ন
কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন…
ডেঙ্গু ঠেকাতে মাইকিং ও খুতবায় বক্তব্যের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকার শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থান, পিছিয়ে গেল লেনদেন
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ,…