ভাষাসৈনিক আবদুল মতিনের সহধর্মিণীর পাশে মন্ত্রী, পাঁচ লাখ টাকা সহায়তা
প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিনের জীবনসঙ্গিনী গুলবদন নেছা মনিকা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে তার বাসভবনে ছুটে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সেখানে মনিকার স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে জানতে চান মন্ত্রী। তার চলমান চিকিৎসা নিয়ে দীর্ঘ আলাপচারিতা করেন পরিবারের সদস্যদের সঙ্গে।
এ সময় মহান ভাষা আন্দোলনে আবদুল মতিনের অসামান্য ভূমিকা, তার রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ভাষাসৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মনিকার চিকিৎসা ব্যয়ে সহায়তা হিসেবে শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী। একই সঙ্গে তিনি মনিকার শিগগির সুস্থতার প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষাসৈনিক আবদুল মতিনের দুই কন্যা।
সম্পর্কিত খবর
দক্ষ মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা জরুরি: রাষ্ট্রপতি
বাড্ডা-বনানীতে ঝুলন্ত মিলল অটোরিকশাচালক ও গৃহবধূরের মরদেহ
ডেঙ্গু ঠেকাতে প্রতিটি ওয়ার্ডে চলুক যুবদলের সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
ঘুরতে নিয়ে বন্ধুকে ছয় টুকরো, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা গ্রেফতার
মেট্রোরেলের ফাটলে দুর্নীতির প্রমাণ মিললে জবাবদিহি হবে: প্রতিমন্ত্রী
রাসায়নিক সার-কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে সতর্ক করলেন রাষ্ট্রপতি

আরও পড়ুন

ভাষাসৈনিক আবদুল মতিনের সহধর্মিণীর পাশে মন্ত্রী, পাঁচ লাখ টাকা সহায়তা
প্রয়াত ভাষাসৈনিক আবদুল মতিনের জীবনসঙ্গিনী গুলবদন নেছা মনিকা দীর্ঘদিন ধরেই অসুস্থ। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে তার বাসভবনে ছুটে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সেখানে মনিকার স্বাস্থ্যগত অবস্থার বিষয়ে জানতে চান মন্ত্রী। তার চলমান চিকিৎসা নিয়ে দীর্ঘ আলাপচারিতা করেন পরিবারের সদস্যদের সঙ্গে।
এ সময় মহান ভাষা আন্দোলনে আবদুল মতিনের অসামান্য ভূমিকা, তার রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় তার আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, ভাষাসৈনিকদের ত্যাগ ও আদর্শ নতুন প্রজন্মের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
মনিকার চিকিৎসা ব্যয়ে সহায়তা হিসেবে শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী। একই সঙ্গে তিনি মনিকার শিগগির সুস্থতার প্রার্থনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এবং ভাষাসৈনিক আবদুল মতিনের দুই কন্যা।
সম্পর্কিত খবর
দক্ষ মানবসম্পদ গড়তে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভূমিকা জরুরি: রাষ্ট্রপতি
বাড্ডা-বনানীতে ঝুলন্ত মিলল অটোরিকশাচালক ও গৃহবধূরের মরদেহ
ডেঙ্গু ঠেকাতে প্রতিটি ওয়ার্ডে চলুক যুবদলের সচেতনতা ও…
ঘুরতে নিয়ে বন্ধুকে ছয় টুকরো, পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল…