নতুন ট্রান্সফরমারে বাধার অভিযোগ, বোয়ালখালীতে বিএনপির মানববন্ধন

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৮ পিএম
নতুন ট্রান্সফরমারে বাধার অভিযোগ, বোয়ালখালীতে বিএনপির মানববন্ধন

টিকে সাবস্টেশনের ট্রান্সফরমার বিকল হওয়ার পেছনের সত্য তদন্ত এবং অবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে মানববন্ধন করেছে বিএনপি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট বাদামতলি সড়কে এই কর্মসূচি পালন করে দলটির নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিকল ট্রান্সফরমারটি সরিয়ে সেখানে নতুন একটি ট্রান্সফরমার বসানোর পরিকল্পনার বিরুদ্ধে বাধা দিচ্ছে নির্দিষ্ট একটি মহল। এতে বোয়ালখালীর বাসিন্দাদের বিদ্যুৎ সংকটের ভোগান্তি কমার বদলে দিন দিন আরও দীর্ঘায়িত হচ্ছে বলে তারা মনে করেন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলমের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরী, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন ও শাহিনুর, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব নুরুল করিম নুরু, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হাজি আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. রবিউল হোসেন ইকবাল ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামসেদ জিসান। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতাকর্মী।

ট্রান্সফরমার জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এলাকার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ক্ষোভ জমছে সাধারণ মানুষের মধ্যে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে ভোগান্তি আরও প্রকট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...