পুরান ঢাকায় ডিএসসিসির অভিযান: দখলমুক্ত ফুটপাত ও পরিচ্ছন্নতা নিশ্চিত
রাজধানীর ঐতিহ্যবাহী পুরান ঢাকার চানখাঁরপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় নগরকর্তৃপক্ষের বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। এসময় সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং মশক নিধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ফুটপাথ দখল করে গড়ে ওঠা স্থাপনা ও দোকানপাট সরানোর পাশাপাশি মশার প্রজননস্থলে লার্ভিসাইড প্রয়োগ করা হয়। এছাড়াও এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়।
এসময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। ডিএসসিসি প্রশাসক জানান, প্রাথমিকভাবে সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। তিনি বলেন, পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে এবং ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে। যাদের ট্রেড লাইসেন্স নেই বা নবায়ন করা প্রয়োজন, তাদের দ্রুত তা সম্পন্ন করতে হবে।
জনসাধারণের চলাচলের সুবিধা ও নগরের সৌন্দর্য ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে আইন মানা না হলে পরবর্তীতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান, ডিএমপিতে ৪ পরিদর্শকের রদবদল
নতুন পে-স্কেলে সচিবালয় কর্মচারীদের আর্থিক স্বস্তি, প্রধানমন্ত্রীকে অভিনন্দন
জেনেভা ক্যাম্পের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৫ জন আটক, বিপুল অস্ত্র…
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে আরব আমিরাত, সহায়তা পেল ১৫শ’ পরিবার
চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪১, উদ্ধার বিপুল ইয়াবা-গাঁজা

আরও পড়ুন

পুরান ঢাকায় ডিএসসিসির অভিযান: দখলমুক্ত ফুটপাত ও পরিচ্ছন্নতা নিশ্চিত
রাজধানীর ঐতিহ্যবাহী পুরান ঢাকার চানখাঁরপুল থেকে বকশীবাজার পর্যন্ত এলাকায় নগরকর্তৃপক্ষের বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের উপস্থিতিতে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়। এসময় সড়ক ও ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং মশক নিধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানের অংশ হিসেবে ফুটপাথ দখল করে গড়ে ওঠা স্থাপনা ও দোকানপাট সরানোর পাশাপাশি মশার প্রজননস্থলে লার্ভিসাইড প্রয়োগ করা হয়। এছাড়াও এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়।
এসময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স যাচাই করা হয়। ডিএসসিসি প্রশাসক জানান, প্রাথমিকভাবে সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। তিনি বলেন, পুরো সড়ক পরিষ্কার রাখতে হবে এবং ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সরে যেতে হবে। যাদের ট্রেড লাইসেন্স নেই বা নবায়ন করা প্রয়োজন, তাদের দ্রুত তা সম্পন্ন করতে হবে।
জনসাধারণের চলাচলের সুবিধা ও নগরের সৌন্দর্য ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। নির্ধারিত সময়ের মধ্যে আইন মানা না হলে পরবর্তীতে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পর্কিত খবর
তেজগাঁও থানায় নতুন ওসি মুনিরুজ্জামান, ডিএমপিতে ৪ পরিদর্শকের…
নতুন পে-স্কেলে সচিবালয় কর্মচারীদের আর্থিক স্বস্তি, প্রধানমন্ত্রীকে অভিনন্দন
জেনেভা ক্যাম্পের শীর্ষ দুই সন্ত্রাসীসহ ১৫ জন আটক,…
বাঁশখালীতে বন্যাদুর্গতদের পাশে আরব আমিরাত, সহায়তা পেল ১৫শ’…
চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটি ব্যবহারে…