সাড়ে ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের দুই কর্মী গ্রেফতার
চট্টগ্রাম নগর পুলিশ নগরীর পাঁচলাইশ ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সক্রিয় কর্মীকে আটক করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু করে সাড়ে ১০ ঘণ্টা ধরে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাতকানিয়ার সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা দলের পক্ষে ঝটিকা মিছিল ও কর্মসূচি পালনে সক্রিয় ভূমিকা রাখতেন। কল ডিটেইল রেকর্ড (সিডিআর) যাচাই করে তাদের অবস্থান নিশ্চিত করে পাঁচলাইশের সানন্দা আবাসিক এলাকা ও খুলশীর রূপসী হাউজিং থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনে মামলা দায়ের করা হবে।
সম্পর্কিত খবর
সার্ক কৃষি কেন্দ্রের হাল ধরলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. গোলাম…
গণতন্ত্রেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: আইপিইউ সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে অনুপযুক্ত গাড়ি
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী চক্রের ৬…
সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে আসছে
বোয়ালখালীর বাগানের জালে আটকে ১৪ কেজির অজগর, উদ্ধার করলেন রেস্কিউ…

আরও পড়ুন

সাড়ে ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের দুই কর্মী গ্রেফতার
চট্টগ্রাম নগর পুলিশ নগরীর পাঁচলাইশ ও খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই সক্রিয় কর্মীকে আটক করেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু করে সাড়ে ১০ ঘণ্টা ধরে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাতকানিয়ার সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)। পুলিশ সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তারা দলের পক্ষে ঝটিকা মিছিল ও কর্মসূচি পালনে সক্রিয় ভূমিকা রাখতেন। কল ডিটেইল রেকর্ড (সিডিআর) যাচাই করে তাদের অবস্থান নিশ্চিত করে পাঁচলাইশের সানন্দা আবাসিক এলাকা ও খুলশীর রূপসী হাউজিং থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনে মামলা দায়ের করা হবে।
সম্পর্কিত খবর
সার্ক কৃষি কেন্দ্রের হাল ধরলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী…
গণতন্ত্রেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: আইপিইউ সঙ্গে সাক্ষাতে…
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে…
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী…
সেপ্টেম্বরে রূপপুরের পরীক্ষামূলক চালু, আগামী বছর পূর্ণ উৎপাদনে…
বোয়ালখালীর বাগানের জালে আটকে ১৪ কেজির অজগর, উদ্ধার…