গণতন্ত্রেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: আইপিইউ সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৩:৩৪ পিএম
গণতন্ত্রেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: আইপিইউ সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী

সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল আন্দা ফিলিপের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এ সাক্ষাতে তিনি জানান, দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার বিকল্প নেই।

আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছে তার দল। এর জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গুম ও হত্যার শিকার হতে হয়েছে এবং প্রায় ৪০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল।

আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপ সংসদে প্রধানমন্ত্রীর নিয়মিত উপস্থিতির প্রশংসা করেন। তিনি মনে করেন, এটি সংসদীয় গণতন্ত্রের প্রতি সরকার প্রধানের দৃড় অঙ্গীকারের বার্তা বয়ে আনে। এছাড়া বিএনপির নির্বাচনী ইশতেহারে শিক্ষা ও কমিউনিটিভিত্তিক কর্মসূচিগুলোরও প্রশংসা করেন তিনি।

সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ও জনসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, চ্যালেঞ্জ সত্ত্বেও গণতন্ত্র সুরক্ষিত রেখে দেশকে এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...