চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা
পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রামে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। গত সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় জেলা প্রশাসক সকল অবৈধ ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ইট তৈরিতে জ্বালানি হিসেবে কাঠ এবং কৃষিজমির উর্বর মাটি বা টপ সয়েল ব্যবহার না করতে মালিকদের সতর্ক করা হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে জেলা প্রশাসক আসন্ন মৌসুমে কোনো অবৈধ ইটভাটা যেন নড়াচড়া করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। বিশেষ করে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনির অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া ইটভাটার জন্য গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধে কঠোর নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় খাল খননের মাটি ইট উৎপাদনে ব্যবহারের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। খাল খননে উত্তোলিত মাটি যথাযথভাবে ব্যবহার করলে একদিকে খাল খনন কাজ গতি পাবে, অন্যদিকে কৃষিজমির উর্বর টপ সয়েল রক্ষা পাবে বলে সভায় মতামত দেওয়া হয়। পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনের ওপরও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪১, উদ্ধার বিপুল ইয়াবা-গাঁজা
সার্ক কৃষি কেন্দ্রের হাল ধরলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. গোলাম…
সাড়ে ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের দুই কর্মী গ্রেফতার
গণতন্ত্রেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: আইপিইউ সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে অনুপযুক্ত গাড়ি
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী চক্রের ৬…

আরও পড়ুন

চট্টগ্রামে অবৈধ ইটভাটা বন্ধ ও কৃষিজমির মাটি ব্যবহারে নিষেধাজ্ঞা
পরিবেশের ভারসাম্য রক্ষায় চট্টগ্রামে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। গত সোমবার (৩১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির মতবিনিময় সভায় জেলা প্রশাসক সকল অবৈধ ইটভাটা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ইট তৈরিতে জ্বালানি হিসেবে কাঠ এবং কৃষিজমির উর্বর মাটি বা টপ সয়েল ব্যবহার না করতে মালিকদের সতর্ক করা হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে জেলা প্রশাসক আসন্ন মৌসুমে কোনো অবৈধ ইটভাটা যেন নড়াচড়া করতে না পারে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। বিশেষ করে ফিক্সড চিমনি ও ড্রাম চিমনির অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। এছাড়া ইটভাটার জন্য গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধে কঠোর নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় খাল খননের মাটি ইট উৎপাদনে ব্যবহারের বিষয়টি গুরুত্বের সাথে আলোচনা করা হয়। খাল খননে উত্তোলিত মাটি যথাযথভাবে ব্যবহার করলে একদিকে খাল খনন কাজ গতি পাবে, অন্যদিকে কৃষিজমির উর্বর টপ সয়েল রক্ষা পাবে বলে সভায় মতামত দেওয়া হয়। পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনের ওপরও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৪১, উদ্ধার বিপুল ইয়াবা-গাঁজা
সার্ক কৃষি কেন্দ্রের হাল ধরলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী…
সাড়ে ১০ ঘণ্টার অভিযানে চট্টগ্রামে নিষিদ্ধ যুবলীগের দুই…
গণতন্ত্রেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব: আইপিইউ সঙ্গে সাক্ষাতে…
ঢাকা থেকে লক্কড়-ঝক্কড় বাস অপসারণ: জব্দ করা হবে…
চাপাতি ও রিকশা চুরি: আদাবরে গ্রেফতার হলেন ছিনতাইকারী…