ফুটপাতে ফের বসলেই গ্রেফতার, হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের
রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম স্পষ্ট জানিয়েছেন, উচ্ছেদ অভিযানের পর যদি কেউ আবার ফুটপাতে বসায় শুরু করে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এই অপরাধে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার বকশীবাজার থেকে চানখাঁরপুল এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, শুরুতে সবাইকে সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে ফুটপাত পরিষ্কার না করলে এবং ব্যবসার লাইসেন্স না থাকলে বা নবায়ন না করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে সিটি করপোরেশন।
প্রশাসক আব্দুস সালাম জানান, তারা কারো বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে চান না, যা দুঃখজনক হয়। নিজেরা আইন মেনে চললে এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ বিভাগের কর্মীরা এই কাজ চালিয়ে যাবেন।
সম্পর্কিত খবর
সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থায় আইনি ভিত্তি অপরিহার্য: ডা. জাহেদ
বাঁশখালীতে ঘর মেরামতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর, কক্সবাজার থেকে ফেরার…
আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল, র্যাবের হাতে গ্রেফতার রাফিদ
হত্যাকাণ্ড বাড়লেও ডাকাতি কমেছে: পুলিশের মনোবল ফিরতে সময় লাগবে বললেন…
দুই বছর নয়, খুব দ্রুতই স্বাভাবিক হবে বিদ্যুৎ পরিস্থিতি: ডা.…

আরও পড়ুন

ফুটপাতে ফের বসলেই গ্রেফতার, হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের
রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম স্পষ্ট জানিয়েছেন, উচ্ছেদ অভিযানের পর যদি কেউ আবার ফুটপাতে বসায় শুরু করে, তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে এই অপরাধে জড়িতদের গ্রেফতার করা হবে বলেও সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার বকশীবাজার থেকে চানখাঁরপুল এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, শুরুতে সবাইকে সতর্ক করে সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে ফুটপাত পরিষ্কার না করলে এবং ব্যবসার লাইসেন্স না থাকলে বা নবায়ন না করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে সিটি করপোরেশন।
প্রশাসক আব্দুস সালাম জানান, তারা কারো বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নিতে চান না, যা দুঃখজনক হয়। নিজেরা আইন মেনে চললে এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এলাকার বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ বিভাগের কর্মীরা এই কাজ চালিয়ে যাবেন।
সম্পর্কিত খবর
সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থায় আইনি ভিত্তি অপরিহার্য: ডা. জাহেদ
বাঁশখালীতে ঘর মেরামতে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু
লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই বন্ধুর, কক্সবাজার…
আপত্তিকর ছবি দিয়ে ব্ল্যাকমেইল, র্যাবের হাতে গ্রেফতার রাফিদ
হত্যাকাণ্ড বাড়লেও ডাকাতি কমেছে: পুলিশের মনোবল ফিরতে সময়…
দুই বছর নয়, খুব দ্রুতই স্বাভাবিক হবে বিদ্যুৎ…