অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সেনাপ্রধানকে তলব দুদকের
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
দুদক পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এজন্য দুদক পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে সাবেক এই সেনাপ্রধানকে।
সম্পর্কিত খবর
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
সন্ধ্যায় দেশজুড়ে প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, ঢাকায় সবচেয়ে বেশি
চট্টগ্রাম র্যাব-৭ এর নেতৃত্বে এলেন লে. কর্নেল মোস্তাফিজুর রহমান
ডিএমপিতে ৮ কর্মকর্তার বদলি, ডিপ্লোমেটিক সিকিউরিটিতে নতুন ডিসি
সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক, বিআইপির কঠোর প্রতিবাদ ও কাজ…
সম্পত্তি ও মানবাধিকার বিল: সংশোধন নিয়ে কমিটির সুপারিশ

আরও পড়ুন

অবৈধ সম্পদের অভিযোগে সাবেক সেনাপ্রধানকে তলব দুদকের
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৩০ আগস্ট) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপিসহ সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য নেওয়া প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
দুদক পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধান চলছে। এজন্য দুদক পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যবিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে সাবেক এই সেনাপ্রধানকে।
সম্পর্কিত খবর
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ
সন্ধ্যায় দেশজুড়ে প্রায় ২ হাজার মেগাওয়াট লোডশেডিং, ঢাকায়…
চট্টগ্রাম র্যাব-৭ এর নেতৃত্বে এলেন লে. কর্নেল মোস্তাফিজুর…
ডিএমপিতে ৮ কর্মকর্তার বদলি, ডিপ্লোমেটিক সিকিউরিটিতে নতুন ডিসি
সৈকতের বালিয়াড়ি নষ্ট করে সড়ক, বিআইপির কঠোর প্রতিবাদ…