বিদ্যুতের ঘাটতি: আজ সন্ধ্যায় ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ১১:০৫ পিএম
বিদ্যুতের ঘাটতি: আজ সন্ধ্যায় ঢাকায় সবচেয়ে বেশি লোডশেডিং

বিদ্যুৎ উৎপাদনে স্থায়ী ঘাটতির কারণে আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক আওয়ারে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য মতে, আজ সবচেয়ে বেশি বিপদে থাকতে পারে রাজধানীবাসী। সন্ধ্যায় ঢাকা অঞ্চলে প্রায় ৬৯৮ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। এছাড়া ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ চলে যেতে পারে। কুমিল্লা ও রাজশাহী অঞ্চলের পূর্বাভাস যথাক্রমে ৩১৫ ও ৩০০ মেগাওয়াট।

বাকি অঞ্চলগুলোর মধ্যে রংপুরে ২৫০, চট্টগ্রামে ১৯০, সিলেটে ১৫০ এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিংয়ের সম্ভাবনা রয়েছে। চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...