সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসী হৃদয়কে কুপালো কিশোর গ্যাং, গ্রেফতার ২

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ১:০৫ এএম
সাবেক স্ত্রীর পরকীয়ায় জড়িয়ে প্রবাসী হৃদয়কে কুপালো কিশোর গ্যাং, গ্রেফতার ২

রাজধানীর মোহাম্মদপুরে সাবেক স্ত্রীর সঙ্গে গোপন প্রণয়ের সম্পর্কের জের ধরে প্রবাসী লস্কর হৃদয়কে কুপিয়ে আহত করার ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি’র মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল। তারা ‘ক্যাপ্টেন মুন্না’ নামক এক কিশোর গ্যাং লিডারের সহযোগী। প্রাথমিক তদন্তে জানা গেছে, হৃদয়ের সাবেক স্ত্রী বর্তমানে ওই গ্যাং লিডার মুন্নার স্ত্রী। হৃদয় সৌদি আরব থাকা অবস্থায় তার সাবেক স্ত্রীর সাথে গোপনে যোগাযোগ করতেন। এ নিয়ে মুন্না ও হৃদয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি ছুটিতে দেশে ফিরলে মুন্না ও তার সহযোগীরা তাকে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে।

এডিসি জুয়েল রানা বলেন, আহত হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে দুইজনকে গ্রেফতার করা হলেও বাকি আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী হৃদয় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...