সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক: প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরে এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত ওই যুবকের নাম লস্কর হৃদয়। শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এই হামলার মূলে রয়েছে প্রেমের সম্পর্কঘটিত বিরোধ।
পুলিশ জানায়, হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিবাহ করেছিলেন। পরবর্তীতে ওই নারীর সঙ্গে কিশোর গ্যাংয়ের এক লিডারের পরিচয় হয় এবং তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী স্বামীকে ত্যাগ করে কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নাকে বিয়ে করেন। ঘটনার তিন বছর পর হৃদয় সৌদি আরবে পাড়ি জমান। সম্প্রতি হৃদয় দেশে ফিরলে তার সাবেক স্ত্রীর সঙ্গে আবারও গোপন যোগাযোগ শুরু হয়। বিষয়টি টের পেয়ে মুন্না হৃদয়কে ফোনে হুমকি দেন।
এরপরই গত ২৮ আগস্ট মোহাম্মদপুরের লিমিটেড এলাকায় হৃদয়কে ডেকে নিয়ে তাকে কুপিয়ে আহত করেন মুন্না ও তার সহযোগীরা। বর্তমানে হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে পুলিশ শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল নামে দুইজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত মুন্নাসহ অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ, প্রধান অতিথি…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই ফিরে আসে…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: জাহেদ
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি রনি
কুরিয়ার লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন খায়রুল আনাম

আরও পড়ুন

সাবেক স্ত্রীর সঙ্গে সম্পর্ক: প্রবাসীকে কুপিয়ে আহত, গ্রেফতার ২
রাজধানীর মোহাম্মদপুরে এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত ওই যুবকের নাম লস্কর হৃদয়। শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, এই হামলার মূলে রয়েছে প্রেমের সম্পর্কঘটিত বিরোধ।
পুলিশ জানায়, হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিবাহ করেছিলেন। পরবর্তীতে ওই নারীর সঙ্গে কিশোর গ্যাংয়ের এক লিডারের পরিচয় হয় এবং তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই নারী স্বামীকে ত্যাগ করে কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নাকে বিয়ে করেন। ঘটনার তিন বছর পর হৃদয় সৌদি আরবে পাড়ি জমান। সম্প্রতি হৃদয় দেশে ফিরলে তার সাবেক স্ত্রীর সঙ্গে আবারও গোপন যোগাযোগ শুরু হয়। বিষয়টি টের পেয়ে মুন্না হৃদয়কে ফোনে হুমকি দেন।
এরপরই গত ২৮ আগস্ট মোহাম্মদপুরের লিমিটেড এলাকায় হৃদয়কে ডেকে নিয়ে তাকে কুপিয়ে আহত করেন মুন্না ও তার সহযোগীরা। বর্তমানে হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযান চালিয়ে পুলিশ শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল নামে দুইজনকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত মুন্নাসহ অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে।
সম্পর্কিত খবর
৭ নভেম্বর রাজধানীতে ৫০ হাজার গ্রাম পুলিশের মহাসমাবেশ,…
মধ্য বাড্ডায় ৩০০ শিক্ষার্থীর সড়ক অবরোধ, ১৫ মিনিটেই…
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার:…
নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে আওয়ামী নেতাকর্মীদের তোপে ড. ইউনূস
লুকিয়ে ছিলেন ফটিকছড়িতে, গ্রেফতার মঞ্জুর হত্যা মামলার আসামি…