স্ত্রীর সাবেক স্বামীর সঙ্গে গোপন প্রণয়, কুপিয়ে আহত করা হলো প্রবাসীকে

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ২:১১ এএম
স্ত্রীর সাবেক স্বামীর সঙ্গে গোপন প্রণয়, কুপিয়ে আহত করা হলো প্রবাসীকে

রাজধানীর মোহাম্মদপুরে এক প্রবাসী যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় শান্ত ও বিল্লাল ওরফে কালা বিল্লাল নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মোহাম্মদপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা জানান, আহত লস্কর হৃদয় কয়েক বছর আগে এক নারীকে বিয়ে করেছিলেন। পরবর্তীতে ওই নারী কিশোর গ্যাং লিডার ক্যাপ্টেন মুন্নার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাকে বিয়ে করেন। এর তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। সম্প্রতি দেশে ফিরে আসার পর হৃদয় ও তার সাবেক স্ত্রীর মধ্যে আবারও গোপন সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে মুন্না হৃদয়কে হুমকি দেন এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলতে নিষেধ করেন।

এরই জের ধরে সম্প্রতি হৃদয়কে ডেকে নিয়ে কুপিয়ে আহত করেন মুন্না ও তার সহযোগীরা। বর্তমানে হৃদয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করলেও বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...