পটিয়ায় এক রাতে পাশাপাশি বাড়ি থেকে চুরি দুই অটোরিকশা

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ২:২২ এএম
পটিয়ায় এক রাতে পাশাপাশি বাড়ি থেকে চুরি দুই অটোরিকশা

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় এক রাতের মধ্যে মাত্র ১০০ গজের ব্যবধানে দুটি সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে স্থানীয় দুই চালকের বসতবাড়ির সামনে থেকে যানবাহন দুটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকায় রাতে কয়েকজন অপরিচিত মোটরসাইকেল আরোহী ঘোরাফেরা করতে দেখায় গেছে, যার কারণে স্থানীয়দের মধ্যে সংঘবদ্ধ চোর চক্রের সন্দেহ তৈরি হয়েছে।

ভুক্তভোগী মো. কাইছার ও মো. ফরিদ জানান, বৃহস্পতিবার রাতে তারা গাড়ি বাইরে রেখে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভাঙলে গাড়ি দুটি খুঁজে পাননি তারা। কাইছার জানান, সকালে গ্যাস নেওয়ার কথা ছিল বলে বাইরেই গাড়িটি রেখেছিলেন। ব্যাংকের ঋণ নিয়ে প্রায় এক বছর আগে তিনি এই অটোরিকশাটি কিনেছিলেন, যা হারিয়ে যাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। অন্যদিকে ফরিদ তার গাড়িতে শিকল ও চারটি তালা লাগিয়ে রাখলেও চোররা সেগুলো কেটে গাড়িটি নিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) শফিক উল্লাহ। তিনি জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...