সকালের হালকা বৃষ্টিতে স্বস্তি ঢাকায়, আরও ৬ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার (২৮ আগস্ট) ভোররাত থেকে রাজধানীর আকাশ ছেয়ে যায় কালো মেঘে এবং শুরু হয় হালকা বৃষ্টি। ভোর থেকেই আফতাবনগর, রামপুরা, বনশ্রী, শাহজাদপুর, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকার বাসিন্দারা এই বৃষ্টির দেখা পান। সকাল পর্যন্ত থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় হালকা বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সম্পর্কিত খবর
সারাদেশে উন্নয়ন ও আইনশৃঙ্খলা তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
শাহজালালে বিমান নিরাপত্তায় দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের প্রশিক্ষণ সম্পন্ন
শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে জেলার দায়িত্ব
যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তার দক্ষতা বাড়ল
আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারখতে ৬৪ জেলায় ৩০ মন্ত্রীর দায়িত্ব

আরও পড়ুন

সকালের হালকা বৃষ্টিতে স্বস্তি ঢাকায়, আরও ৬ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার (২৮ আগস্ট) ভোররাত থেকে রাজধানীর আকাশ ছেয়ে যায় কালো মেঘে এবং শুরু হয় হালকা বৃষ্টি। ভোর থেকেই আফতাবনগর, রামপুরা, বনশ্রী, শাহজাদপুর, বাড্ডা ও যাত্রাবাড়ী এলাকার বাসিন্দারা এই বৃষ্টির দেখা পান। সকাল পর্যন্ত থেমে থেমে এই বৃষ্টিপাত অব্যাহত ছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা ঢাকা ও এর আশপাশের এলাকায় হালকা বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও জানানো হয়েছে।
এদিকে আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যখন বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সম্পর্কিত খবর
সারাদেশে উন্নয়ন ও আইনশৃঙ্খলা তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
শাহজালালে বিমান নিরাপত্তায় দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের প্রশিক্ষণ সম্পন্ন
শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক…
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে জেলার দায়িত্ব
যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তার দক্ষতা বাড়ল
আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারখতে ৬৪ জেলায় ৩০ মন্ত্রীর…