শাহজালালে বিমান নিরাপত্তায় দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের প্রশিক্ষণ সম্পন্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শেষ হয়েছে। বাংলাদেশে নিয়োজিত ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপনায় এ কর্মশালায় দেশের বিভিন্ন বিমানবন্দরের এভসেক সুপারভাইজার ও কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা এবং তদারকি দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। এ সময় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, বিমান নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা ও জ্ঞান সময়ের সাথে সাথে আপডেট করা আবশ্যক। তিনি যাত্রী সেবার মান ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। অন্যদিকে ব্রিটিশ কাউন্সেলর রায়ান ডানকানসন বাংলাদেশ ও যুক্তরাজ্যের এই যৌথ প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
এভিয়েশন সিকিউরিটি বিমান নিরাপত্তা বেবিচক ব্রিটিশ হাইকমিশন যুক্তরাজ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
সম্পর্কিত খবর
সারাদেশে উন্নয়ন ও আইনশৃঙ্খলা তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে জেলার দায়িত্ব
যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তার দক্ষতা বাড়ল
আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারখতে ৬৪ জেলায় ৩০ মন্ত্রীর দায়িত্ব
ব্যাংকক থেকে আসা দুই ভারতীয়ের সঙ্গে ৫ কেজি কুশ উদ্ধার

আরও পড়ুন

শাহজালালে বিমান নিরাপত্তায় দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের প্রশিক্ষণ সম্পন্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান নিরাপত্তা জোরদার করতে যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শেষ হয়েছে। বাংলাদেশে নিয়োজিত ব্রিটিশ হাইকমিশনের সহযোগিতায় এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ব্যবস্থাপনায় এ কর্মশালায় দেশের বিভিন্ন বিমানবন্দরের এভসেক সুপারভাইজার ও কর্মকর্তারা অংশ নেন।
প্রশিক্ষণে নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা এবং তদারকি দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। এ সময় ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসনসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, বিমান নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা ও জ্ঞান সময়ের সাথে সাথে আপডেট করা আবশ্যক। তিনি যাত্রী সেবার মান ও নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। অন্যদিকে ব্রিটিশ কাউন্সেলর রায়ান ডানকানসন বাংলাদেশ ও যুক্তরাজ্যের এই যৌথ প্রচেষ্টার প্রশংসা করে ভবিষ্যতেও এমন সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সম্পর্কিত খবর
সারাদেশে উন্নয়ন ও আইনশৃঙ্খলা তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক…
দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে জেলার দায়িত্ব
যুক্তরাজ্যের সহযোগিতায় শাহজালালে বিমান নিরাপত্তার দক্ষতা বাড়ল
আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারখতে ৬৪ জেলায় ৩০ মন্ত্রীর…
ব্যাংকক থেকে আসা দুই ভারতীয়ের সঙ্গে ৫ কেজি…