দুবাইয়ের অংশ দিয়ে চট্টগ্রামে বিএমডব্লিউ তৈরি, গাড়ি জব্দ

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৩:৪৯ এএম
দুবাইয়ের অংশ দিয়ে চট্টগ্রামে বিএমডব্লিউ তৈরি, গাড়ি জব্দ

চট্টগ্রামের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) একটি অবৈধ পথে তৈরি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে। দুবাই থেকে আনা খুচরা যন্ত্রাংশ দিয়ে স্থানীয়ভাবে এই বিএমডব্লিউ গাড়িটি জোড়া লাগানো হয়েছিল। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করা হয় বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তদন্তে দেখা গেছে, শুল্ক ফাঁকি দিতে পুরো গাড়িটি একসাথে আমদানি না করে অংশ-পিস হিসেবে দেশে আনা হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে এসব যন্ত্রাংশ খালাস করে কাপ্তাই-চন্দ্রঘোনা এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নগরীর মুরাদপুরের একটি গ্যারেজে নিয়ে প্রথমে জোড়া লাগানো হয় এবং পরে সম্পূর্ণ গাড়িটি তৈরি করা হয়। এরপর একটি পুরনো রেজিস্ট্রেশন নম্বর (চট্টগ্রাম মেট্রো-গ ১১-৩৬৫১) বসিয়ে গাড়িটি রাস্তায় চালানো হচ্ছিল।

এই অবৈধ গাড়ি তৈরির সাথে মোহাম্মদ আইয়ুব নামের এক ব্যক্তি জড়িত থাকার খবর পাওয়া গেছে। তিনি দুবাই থেকে পার্টস পাঠানো থেকে শুরু করে চট্টগ্রামে সংযোজন প্রক্রিয়া পর্যন্ত সম্পূর্ণ ঘটনার মূল হোতা বলে অভিযোগ রয়েছে। বর্তমানে গাড়িটির আমদানি নথিপত্র, চ্যাসিস নম্বর, শুল্ক ও কর পরিশোধের বিষয়ায় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...