আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারখতে ৬৪ জেলায় ৩০ মন্ত্রীর দায়িত্ব
দেশের ৬৪টি জেলায় সরকারি উন্নয়ন কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যকে জেলা ভিত্তিক দায়িত্ব অর্পণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারের পর্যবেক্ষণে দেখা গেছে, অতীতে বিভিন্ন জেলায় উন্নয়ন প্রকল্পের অর্থ বরাদ্দ থাকলেও তা সঠিকভাবে কাজে লাগানো হয়নি। বরাদ্দের বিপুল অঙ্কের অর্থ দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে। এমন পরিস্থিতিতে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে জেলা পর্যায়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের তত্ত্বাবধায়ের ভূমিকায় নিয়োজিত করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে রাজশাহী ও নাটোরের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন পাচ্ছেন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ের দায়িত্ব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা এবং আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানকে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের তদারখির দায়িত্ব দেওয়া হয়েছে। একইসাথে শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ আরও অনেককে নির্দিষ্ট জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

