শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

প্রাইম বার্তা অনলাইন
২৮ আগস্ট ২০২৬ ৬:৩৫ এএম
শাহজালাল বিমানবন্দরে ৫ কেজি কুশসহ দুই ভারতীয় নাগরিক গ্রেফতার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৫ কেজি ১২০ গ্রাম কুশ (গাঁজা) উদ্ধার করা হয়।

আটক হওয়া যাত্রীরা হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। তারা ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ট্রলি তল্লাশি করলে কাপড়ের নিচে লুকানো অবস্থায় এই মাদকদ্রব্য পাওয়া যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি ও তিনটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিএনসি সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে এই মামলাটি করেন। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...