ব্যাংকক থেকে ফিরেই শাহজালালে ধরা, ৫ কেজি গাঁজাসহ দুই ভারতীয় গ্রেফতার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে মাদক পাচারের সময় দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। তারা ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সন্দেহজনক আচরণ দেখে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করলে কাপড়ের নিচে লুকানো অবস্থায় ৫ কেজি ১২০ গ্রাম কুশ (গাঁজা) পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।
ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
ক্রেনচালক গ্রেফতার গাঁজা উদ্ধার ভারতীয় নাগরিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
সম্পর্কিত খবর
চট্টগ্রামে জলিল টেক্সটাইলের জমি পেল সেনাবাহিনী, বাড়বে অস্ত্র উৎপাদন
জেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব
যুক্তরাজ্যের সহায়তায় শাহজালালে নিরাপত্তা জোরদারে প্রশিক্ষণ সম্পন্ন
সংকট সমাধানে অপারগতায় সংসদ থেকে ওয়াকআউট বিরোধীদলের
দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন ট্রেনিং ল্যাব চালু করলো বাক্কো
ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম, মন্ত্রণালয়ে সংযুক্ত মনিরা হক

আরও পড়ুন

ব্যাংকক থেকে ফিরেই শাহজালালে ধরা, ৫ কেজি গাঁজাসহ দুই ভারতীয় গ্রেফতার
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে মাদক পাচারের সময় দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রিন চ্যানেল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পশ্চিমবঙ্গের বাসিন্দা আব্দুল রহমান (৪৬) ও মোহাম্মদ ইকবাল আনসারী (৪৫)। তারা ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। সন্দেহজনক আচরণ দেখে তাদের ট্রাভেল ট্রলি তল্লাশি করলে কাপড়ের নিচে লুকানো অবস্থায় ৫ কেজি ১২০ গ্রাম কুশ (গাঁজা) পাওয়া যায়। এছাড়া তাদের কাছ থেকে দুটি ভারতীয় পাসপোর্ট, ৫০০ মার্কিন ডলার, ১০ হাজার ভারতীয় রুপি, তিনটি স্মার্টফোন ও দুটি বোর্ডিং কার্ড জব্দ করা হয়েছে।
ডিএনসির বিমানবন্দর সার্কেলের পরিদর্শক শাহরিয়া শারমিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে জলিল টেক্সটাইলের জমি পেল সেনাবাহিনী, বাড়বে অস্ত্র…
জেলা পর্যায়ে তদারকি ও সমন্বয়ে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দায়িত্ব
যুক্তরাজ্যের সহায়তায় শাহজালালে নিরাপত্তা জোরদারে প্রশিক্ষণ সম্পন্ন
সংকট সমাধানে অপারগতায় সংসদ থেকে ওয়াকআউট বিরোধীদলের
দক্ষ মানবসম্পদ তৈরিতে নতুন ট্রেনিং ল্যাব চালু করলো…
ফেনীর নতুন ডিসি মাহবুবউল করিম, মন্ত্রণালয়ে সংযুক্ত মনিরা…